আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নাজিরপুরে অবৈধ অ্যাসিড-ফেনাইল কারখানায় পুলিশের হানা, গ্রেফতার ১

Published on: January 6, 2026
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

আজ সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায় অবৈধভাবে অ্যাসিড ও ফেনাইল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকেই কামরুল শা কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজের বসতবাড়িতেই অবৈধভাবে অ্যাসিড ও ফেনাইল উৎপাদনের কাজ চালিয়ে আসছিলেন।
অভিযানে অভিযুক্তের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
৫০ লিটার করে মোট ১৩টি প্লাস্টিক ড্রামে ৬৫০ লিটার মিউরিয়াটিক অ্যাসিড,
৫০ লিটার ফেনাইল ভর্তি ১টি প্লাস্টিক ড্রাম,
‘Style Cleaner’ লেখা ১৬০টি লেবেল,
২৪০টি প্লাস্টিক বোতলের ঢাকনা,
১টি স্প্রিং ওজন মেশিন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। এই অবৈধ কারখানার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment