আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ডোমকলে গভীর রাতে পুলিশের অভিযান, রাইফেল ও ৬ রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার ২

Published on: September 30, 2026
---Advertisement---

ডোমকল, মুর্শিদাবাদ: গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে একটি সিঙ্গল ব্যারেল রাইফেল ও ৬ রাউন্ড তাজা কার্তুজ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সিলন মণ্ডল (২৭) ও এনামুল মণ্ডল (২৮)। দু’জনেই ডোমকল থানার হারুরপাড়া-মোমিনপুর এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, রাত আনুমানিক ১২টা ২৫ মিনিট নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। একটি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অন্যের হাতে হস্তান্তরের প্রস্তুতি চলছিল বলে পুলিশের কাছে খবর ছিল। হস্তান্তরের আগেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি সিঙ্গল ব্যারেল রাইফেল এবং মোট ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে হস্তান্তর করার পরিকল্পনা ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিজস্ব চিত্র

#DomkalPolice #Murshidabad #ArmsRecovery #DomkalNews

Join WhatsApp

Join Now

Leave a Comment