আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ড্রোন–মেটাল ডিটেক্টর নিয়ে মুর্শিদাবাদে পুলিশের ফিল্মি অভিযান

Published on: November 11, 2025
---Advertisement---

মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত মুর্শিদাবাদ থানা ও গুধিয়া পুলিশ পোস্টের পক্ষ থেকে আজ এক নজিরবিহীন অভিযান চালানো হয় — যেন সিনেমার দৃশ্য! জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ (IPS) এর নির্দেশে এবং মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার-এর নেতৃত্বে গুধিয়া পুলিশ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক মোয়াজ্জেম হোসেন-এর বিশেষ উদ্যোগে একটি পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি অভিযান চালানো হয় হুলাসপুর ডাঙ্গাপাড়া এবং উত্তর পাড়া হাসানপুর গ্রাম এলাকায়।

আধুনিক প্রযুক্তি — ড্রোন ও মেটাল ডিটেক্টর ব্যবহার করে পুরো এলাকায় চলে চিরুনি তল্লাশি। লক্ষ্য ছিল সম্ভাব্য বোমা উদ্ধার এবং যেকোনো নাশকতা রোধ করা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরো ঘটনাই যেন এক ফিল্মি দৃশ্য! আকাশে উড়ছে ড্রোন, চারপাশ ঘিরে রেখেছে পুলিশ, আর মাটিতে চলছে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি অভিযান। ওসি মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, “এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই পুলিশের প্রথম কাজ, তাই এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।” এরপর আজ, যথাযথ প্রস্তুতি নিয়ে বোমা স্কোয়াড টিম উদ্ধার হওয়া

বোমাগুলোকে সফলভাবে নিষ্ক্রিয় করে। উল্লেখযোগ্যভাবে, এই বোমা উদ্ধারের কয়েক দিন আগেই বিশাল পুলিশ বাহিনী ড্রোন ও মেটাল ডিটেক্টর নিয়ে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই অভিযানের ফলেই উদ্ধার হয় এই বিপজ্জনক বোমাগুলি।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Leave a Comment