আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

দুইদিনের মধ্যেই ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিহরপাড়ায়, পুলিশের জালে আরও এক যুবক

Published on: May 26, 2026
---Advertisement---

সনজু খাঁন, হরিহরপাড়া:
মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। কয়েকদিন আগেই হরিহরপাড়া থানার স্বরুপপুর ছাতিমতলা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পুলিশের জালে ধরা পড়ল আরও এক যুবক। তার কাছ থেকেও উদ্ধার হয়েছে একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানেই আলামিন মন্ডল নামে এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই স্বরুপপুর ছাতিমতলা এলাকায় অভিযান চালিয়ে রাজু ও সাব্বির নামে দুই যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছিল হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পর উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তে মিলতে থাকে আরও কিছু সূত্র। সেই সূত্র ধরেই ফের অভিযান চালায় পুলিশ, আর সেই অভিযানেই ধরা পড়ে আলামিন মন্ডল।

পুলিশের অনুমান, এলাকায় একটি বড় অস্ত্র চক্র সক্রিয় থাকতে পারে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment