সনজু খান,হরিহরপাড়া : গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার স্বরুপপুর ছাতিমতলা এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ। অভিযানের সময় দুই সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের নাম সাব্বির আলী বিশ্বাস ও সেলিম রেজা মিস্ত্রি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একজনের বাড়ি গজনীপুর এলাকায় এবং অপরজনের বাড়ি পাথরঘাটা এলাকায়।
ধৃত দুই যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত, কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল— তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।





