আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা, জলঙ্গীতে পুলিশের জালে ৭ বাংলাদেশি

Published on: May 26, 2026
---Advertisement---

কেরালা থেকে ফিরে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা, বিদুপুর সীমান্তে গভীর রাতে পুলিশের অভিযানে ধৃত সাত

সনজু খাঁন, জলঙ্গি :

মুর্শিদাবাদের জলঙ্গী সীমান্তে বড়সড় অভিযান চালিয়ে সাত বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ।

সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিদুপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় কয়েকজন ব্যক্তিকে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায়, তারা বাংলাদেশের নাগরিক।

পুলিশ সূত্রে খবর, ধৃত সাতজনের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের কেরালা রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন।

তবে ঈদের আগে নিজেদের বাড়ি অর্থাৎ বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। সেই সময়ই জলঙ্গি থানার পুলিশের জালে ধরা পড়ে সাতজন।

পুলিশের দাবি, সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ রুখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়েই এই সাফল্য মিলেছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে ধৃত সাত বাংলাদেশিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment