‘3 Idiots’-এর চতুর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানুষের কাছে সমর্থনের আবেদনও করেছেন।

Image Credit: Social Media
By Rakesh SK
Founder & Editor | Times Of Bangla
লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক-এর চলমান অনশনকে সমর্থন জানিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা ওমি বৈদ্য। ২০০৯ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘3 Idiots’-এ ‘চতুর রামালিঙ্গম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ওমি একটি ভিডিও বার্তায় ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
Video Credit : Omi Vaidya Facebook Page
ভিডিওর শুরুতেই ওমি বৈদ্য বলেন, “আমি চাই না বাস্তবের ফুন্সুখ ওয়াংডু মারা যাক।” এরপর তিনি সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করেন, সোনম ওয়াংচুকের আন্দোলন এবং তাঁর স্বাস্থ্য পরিস্থিতির দিকে গুরুত্ব দেওয়ার জন্য। ওমির মতে, মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু একজন মানুষের জীবন রক্ষা সবার আগে হওয়া উচিত।

Image Credit: Social Media
উল্লেখ্য, ‘3 Idiots’ ছবিতে আমির খানের ‘ফুন্সুখ ওয়াংডু’ চরিত্রটি বাস্তব জীবনের সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত বলে দীর্ঘদিন ধরেই আলোচিত। সেই প্রসঙ্গ টেনেই ওমি বৈদ্য তাঁর ভিডিওতে বলেন, বাস্তবের সেই মানুষটির এখন সবার সমর্থন প্রয়োজন।
Image Credit: The Times Of India
বর্তমানে সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসার পর বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। ওমি বৈদ্য ছাড়াও নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, স্বরা ভাস্করসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।
ওমি বৈদ্যর এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর মানবিক অবস্থানের প্রশংসা করেছেন। একই সঙ্গে ‘3 Idiots’-এর বাস্তব অনুপ্রেরণা সোনম ওয়াংচুককে ঘিরে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে।





