আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

দৌলতাবাদের বাঁশবাগানে উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ, এলাকাজুড়ে চাঞ্চল্য

Published on: May 25, 2026
---Advertisement---

ছয়ঘরী সাহাজিপাড়া ও তাতিপাড়া সংলগ্ন বাঁশবাগান থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ, তদন্তে পুলিশ


সনজু খাঁন, দৌলতাবাদঃ
সোমবার সকাল সকালই চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায়। দৌলতাবাদ থানার ছয়ঘরী সাহাজিপাড়া ও তাতিপাড়া সংলগ্ন একটি বাঁশবাগান থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে কয়েকজন বাসিন্দা বাঁশবাগানের মধ্যে একটি দেহ ঝুলতে দেখতে পান। এরপর মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরে বিষয়টি জানানো হয় দৌলতাবাদ থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাটি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার জেরে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। পাশাপাশি মৃতার পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment