আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

চাষের জমি থেকে উদ্ধার ২টি তাজা সকেট বোমা, আতঙ্কে এলাকা

Published on: April 8, 2026
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

মুর্শিদাবাদের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের হুলাসপুর উত্তরপাড়া ও হাসানপুরের মাঝামাঝি একটি চাষের জমি থেকে উদ্ধার হল ২টি তাজা সকেট বোমা।
স্থানীয় সূত্রে জানা যায়, এক কৃষক জমিতে সেচ দিতে গিয়ে হঠাৎই বোমা দুটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গুধিয়া পুলিশ পোস্টের ওসি মোয়াজ্জেম হোসেন ও তাঁর বাহিনী। পাশাপাশি খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকারকেও।
এরপর বোমা নিষ্ক্রিয় করতে ডাকা হয় বোম ডিসপোজাল টিম, ফায়ার ব্রিগেড এবং মেডিক্যাল ইউনিট। তারা এসে সফলভাবে বোমা দুটি নিষ্ক্রিয় করে।

সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কে বা কারা এই বোমা রেখেছে, কী উদ্দেশ্যে জমিতে রাখা হয়েছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment