আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মল্লিকপুরে শীতলা মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও গহনা-দানপাত্রের টাকা

Published on: June 7, 2026
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের নতুনপাড়ায় ভোররাতে শীতলা মায়ের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মন্দিরের গহনা, কাঁসার বাসনপত্র, মুকুট এবং দানপাত্রে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই বারুইপুর থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে নামছে পুলিশ।

প্রতিবেদন: Times of Bangla Digital Desk : দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের নতুনপাড়ায় ভোররাতে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা শংকর বিশ্বাসের বাড়িতেই শীতলা মায়ের মন্দিরটি অবস্থিত। রাত আনুমানিক ৩টে নাগাদ চোরেরা মন্দিরের সামনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সমস্ত লুটপাট চালিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

আজ ভোরবেলা শংকর বিশ্বাস মন্দিরে গেলে তিনি দেখতে পান, তালা ভাঙা অবস্থায় মন্দিরের দরজা খোলা রয়েছে। ভেতরে গিয়ে তিনি দেখেন, জিনিসপত্র সব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। পাশাপাশি ঠাকুরের গহনা, কাঁসার বাসনপত্র, মুকুট এবং দানপাত্রে থাকা নগদ প্রায় ১০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গিয়েছে।

শংকর বিশ্বাসের স্ত্রীর অভিযোগ, মন্দিরের পাশের রেললাইনের ধারে রাতে বহু যুবক নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। তাঁর সন্দেহ, এই ঘটনার সঙ্গে তারাও জড়িত থাকতে পারেন। একই সঙ্গে তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত রেললাইনের ধারে মাদকদ্রব্য সেবন বন্ধ করা হয়। তাঁর দাবি, এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।

ইতিমধ্যেই বারুইপুর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করবে। কীভাবে এই চুরির ঘটনা ঘটল এবং এর সঙ্গে কারা জড়িত, সেই বিষয়গুলি খতিয়ে দেখবে পুলিশ।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment