রানীনগরে পুলিশের বিশেষ অভিযানে বড় সাফল্য, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাফিকুল ইসলাম (সাহেব),রানীনগর: বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে পুলিশের জালে দুই যুবক, উদ্ধার ১৯০ বোতল ফেনসিডিল।
মুর্শিদাবাদের রানীনগরে বড়সড় মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৯০ বোতল ফেনসিডিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ মালিপাড়া রাস্তায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা।
তল্লাশির সময় বাইক আরোহীদের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ১৯০ বোতল ফেনসিডিল। এরপরই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
ধৃতদের নাম মুন্না মোল্লা এবং লালবাহাদুর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ফেনসিডিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ।





