আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে ইসলামপুর থানার কড়া অভিযান

Published on: May 25, 2026
---Advertisement---

সনজু খাঁন, ইসলামপুর:
বারবার সচেতনতার বার্তা দেওয়া সত্ত্বেও এখনও বহু মোটরবাইক আরোহীকে হেলমেট ছাড়া রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে। আর সেই কারণেই সোমবার ইসলামপুর থানার উদ্যোগে ইসলামপুর থানার টোল প্লাজা মোড় এলাকায় চালানো হয় বিশেষ নাকা তল্লাশি অভিযান।

এদিন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষ নিজে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে থানার একাধিক পুলিশ আধিকারিকও উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত সাধারণ মানুষের মধ্যে হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন প্রতিটি মোটরবাইক আরোহীকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয় এবং হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধ করতে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। তাই আগামী দিনেও এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষ।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment