আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

অপারেশন গুধিয়া’ — ছাদ থেকে তাজা বোমা উদ্ধার করল মুর্শিদাবাদ থানার পুলিশ

Published on: November 5, 2025
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার এবং গুধিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মোয়াজ্জম হোসেন-এর নেতৃত্বে মুর্শিদাবাদ থানার পুলিশ বাহিনী এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে।

গতকাল মুর্শিদাবাদ পুলিশ হেল্পলাইন নম্বর এ প্রাপ্ত গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযানটি হয় মুর্শিদাবাদ থানার অন্তর্গত গুধিয়া মাজপাড়া গ্রামের বাসিন্দা আজমাইল শেখ ওরফে পোলটু শেখ -এর বাড়িতে।

তল্লাশির সময় পুলিশ তার বাড়ির ছাদ থেকে ৫/৬টি তাজা সকেট বোমা উদ্ধার করে। অভিযুক্ত আজমাইল শেখ ওরফে পোলটু শেখ-কে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মুর্শিদাবাদ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।

পুলিশের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আবারও প্রমাণিত হয়েছে যে, মুর্শিদাবাদ জেলা পুলিশ অপরাধ দমনে সক্রিয় ও নিষ্ঠাবানভাবে কাজ করছে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment