রাকেশ সেখ,মুর্শিদাবাদ
মদনপুর গ্রাম পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতি, স্বজনপোষণ, চৌকিদারি ট্যাক্স এবং সাধারণ মানুষকে বিভিন্ন সার্টিফিকেটের নামে হয়রানির অভিযোগ তুলে ডেপুটেশন দিল মদনপুর অঞ্চল কংগ্রেস। আজ সোমবার, মদনপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে মদনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে একাধিক ক্ষেত্রে অনিয়ম চলছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিন কংগ্রেসের পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশনে দুর্নীতির সঠিক তদন্ত, স্বচ্ছ প্রশাসন এবং সার্বিক উন্নয়নের দাবিও জানানো হয়।
কংগ্রেস নেতাদের স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলবে এবং প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এই ডেপুটেশন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মদনপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল সহ একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।





