আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

নাজিরপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, সিসিটিভিতে ধরা পড়ল অতিরিক্ত গতির ছবি

Published on: January 5, 2026
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

নাজিরপুরে পথ দুর্ঘটনা: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল অতিরিক্ত গতির প্রমাণ
ইসলামপুর থেকে ডোমকল যাওয়ার পথে নাজিরপুর এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাছটি ভেঙে গিয়ে গাড়িসহ পাশের নয়নজুলিতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ৪ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িটির গতি ছিল অতিরিক্ত। সেই কারণেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার মূল কারণ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment