আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

হরিহরপাড়ায় টোটো চেপে মৌসুমী বেগমের প্রচার, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ শতাধিক কর্মীর

Published on: April 10, 2026
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলার ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে জোরকদমে ভোট প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী মৌসুমী বেগম। এদিন তাঁকে টোটোয় চেপে এলাকায় প্রচার চালাতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিল কংগ্রেস কর্মীদের বাইক র‍্যালি, যা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও কর্মীদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রচারের সূচনা হয় মদনপুর অঞ্চলের ঘোষপাড়া মোড় থেকে। উল্লেখযোগ্যভাবে, প্রচার শুরুর আগেই তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী কংগ্রেস প্রার্থীর হাত ধরে দলে যোগদান করেন, যা এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
এদিন মদনপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মিলন মন্ডলের হাত ধরে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেন। পরে প্রার্থী মৌসুমী বেগম তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন।
অন্যদিকে, ৭৩ নম্বর হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের মদনপুর অঞ্চলে কংগ্রেসের নেতৃত্বে একটি চোখে পড়ার মতো বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল ও প্রার্থী মৌসুমী বেগম। র‍্যালি জুড়ে ছিল কর্মীদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণ।
র‍্যালির মধ্যেই তৃণমূল ছেড়ে একাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান এবং কর্মীদের উচ্ছ্বাস দেখে রাজনৈতিক মহলের একাংশের মতে, এলাকায় কংগ্রেসের ঘাঁটি আরও শক্তিশালী হয়ে উঠছে।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment