আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ঈদের রাতে শ্বশুরবাড়িতে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে চাঞ্চল্য হরিহরপাড়ায়

Published on: May 29, 2026
---Advertisement---

সনজু খাঁন, হরিহরপাড়া

ঈদের আনন্দের মধ্যে শোকের ছায়া পড়ে গেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খামারমাটি এলাকায়। এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম আনোয়ার শেখ। তাঁর বাড়ি ডোমকলের ভূপতিপুর এলাকায় বলে জানা গেছে।

শুক্রবার ভোরে মাঠে কাজ করতে গিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা একটি কুল গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ দেখতে পান। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃতের পরিবারের অভিযোগ, প্রায় তিন বছর আগে খামারমাটি এলাকার বাসিন্দা মুজিরা খাতুনের সঙ্গে আনোয়ার শেখের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি লেগে ছিল। পরিবারের দাবি, স্ত্রী অধিকাংশ সময় বাপের বাড়িতেই থাকতেন, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ হত।

পরিবারের আরও অভিযোগ, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার আনোয়ার শেখকে ফোন করে শ্বশুরবাড়িতে ডাকা হয়। এরপর রাতের অন্ধকারে তাঁকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের।

ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment