আবহাওয়া মুর্শিদাবাদ টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

রাজ্যজুড়ে মুক্তি পেল বাংলা থ্রিলার ‘দানব’, বহরমপুরের মোহন মলে দর্শকদের ভিড়

Published on: December 16, 2025
---Advertisement---

রাকেশ সেখ,মুর্শিদাবাদ

নতুন বাংলা সিনেমা ‘দানব’ মুক্তি পেয়েছে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ছবিটি মোহনা ফিল্মস প্রযোজিত। বহরমপুরের জনপ্রিয় সিনেমা হল **মোহন মল । মোহন মলে জোরকদমে চলছে ছবিটির প্রদর্শনী।

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়, মোহন মলে দর্শকদের সঙ্গে নিজে উপস্থিত থেকে দেখা করেন সিনেমার হিরো পিয়ার খান । দর্শকদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এবং ছবির বিষয়ে মতামত নেন।

থ্রিলার ও রহস্যে ভরপুর এই
ছবির গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন আতিউল ইসলাম। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পিয়ার খান ,খরাজ মুখোপাধ্যায় , ও অন্যরা ।

উল্লেখযোগ্যভাবে, পরিচালক আতিউল ইসলাম এর আগের ছবি ‘ফাতেমা’ মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছিল। সেই সাফল্যের পরই ‘দানব’ নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে।

ছবির গানেও রয়েছে বিশেষ আকর্ষণ। সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী জাভেদ আলি ও রূপম ইসলাম, যা ছবির আবহকে আরও শক্তিশালী করেছে।

শুধু বহরমপুর নয়, রাজ্য জুড়ে প্রায় ৪৪টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পেয়েছে ‘দানব’। ফলে বক্স অফিসে ভালো ফলের আশায় রয়েছেন নির্মাতা ও পরিবেশকরা।

সব মিলিয়ে, থ্রিলার ও রহস্যপ্রেমী দর্শকদের জন্য ‘দানব’ হতে পারে এক নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা।

RAKESH SK

ডিজিটাল সাংবাদিকতায় সক্রিয়। মানুষের কথা ও বাস্তব ঘটনাকে সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই আমার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Subscribe Now

Leave a Comment