পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিবস ও শিশু দিবস উপলক্ষে ইসলামপুর গার্লস হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য পথসভা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি হাসপাতাল মোড় পরিক্রমা করে পুনরায় স্কুলে ফিরে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) শওকত বিশ্বাস। পথসভায় অংশ নেয় স্কুলের বিপুল সংখ্যক ছাত্রীরা। তারা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমাজে সচেতনতার বার্তা তুলে ধরে। দিনটি উপলক্ষে নেহরুজির শিশুপ্রেম ও শিক্ষার ভাবনা স্মরণ করে শিক্ষক-শিক্ষিকারা শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বিদ্যালয়ের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন এটা নিয়ে আমাদের ভাবা দরকার, রানীনগর ১ ব্লকে এটা বেড়েই চলছে আমাদের সচেতন হতে হবে, সচেতন হওয়া টাই আমাদের দরকার।
“শিশু দিবসে ইসলামপুর গার্লস হাই স্কুলের বর্ণাঢ্য পথসভা, সচেতনতার বার্তা দিলেন BDO শওকত বিশ্বাস”

